logo

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান

হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে অসুস্থ বোধ করলে সেলিমা রহমানকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। 

শায়রুল কবির খান জানান, সেলিমা রহমান বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।