ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন সংসদের বিরোধীদলীয় নেতা

একুশের প্রথম প্রহরে এই প্রথমবারের মতো ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন বিরোধী দলীয় নেতাকর্মীরা।
এ সময় বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেওয়ার পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিয়ে শহীদবেদিতে ফুল দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।