logo

সব গণ-অভ্যুত্থানের সুবিধা পেয়েছে বিএনপি: তাহসিন রিয়াজ

 সব গণ-অভ্যুত্থানের সুবিধা পেয়েছে বিএনপি: তাহসিন রিয়াজ
তাহসিন রিয়াজ। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশে সব গণ-অভ্যুত্থানের সুবিধা পেয়েছে বিএনপি। ১৯৭৫ সালের সিপাহি বিপ্লব থেকে শুরু করে ঐতিহাসিক প্রতিটি গণ-আন্দোলনের শেষ রাজনৈতিক সুবিধা তারা।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে এসে এসব বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে রক্ত দিলেও ইতিহাস ও রাজনৈতিক মেরুকরণের কারণে মূল রাজনৈতিক সুবিধা নির্দিষ্ট প্রথাগত দলের কাছেই চলে যায়।

তাহসিন রিয়াজ আরও বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমলাতন্ত্র ও শক্তিশালী গোষ্ঠীগুলো বিপ্লবীদের সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করার অপচেষ্টা চালায়। ফলে রাজপথের মূল আন্দোলনকারীদের সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত করে পুরোনো রাজনৈতিক দলগুলো সব সুফল ভোগ করে।