logo

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন, কোন পদে কে

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন, কোন পদে কে
ইসলামী শ্রমিক আন্দোলনের নবগঠিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শুক্রবার ঢাকা সেন্ট্রাল কনভেনশন হলে। ছবি: মিডিয়া সেল সৌজন্য

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মুহাম্মাদ খলিলুর রহমান, সেক্রেটারি জেনারেল হয়েছেন এইচ এম রফিকুল ইসলাম।

নবগঠিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অধিবেশন শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা সেন্ট্রাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য সদ্যসরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কে এম বিল্লাল, সহ-সভাপতি মুহাম্মদ হাসমত আলী, সহ- সভাপতি মুহাম্মাদ হারুনুর রশিদ, সহ-সভাপতি মুহাম্মাদ ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ শাহাদাত হোসেন, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মাদ হাসিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ নাজিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মাদ শরিফুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুহাম্মাদ আল-আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুহাম্মাদ মুহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মুহাম্মাদ নজিবুল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মুহাম্মাদ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ), মুহাম্মাদ আশেকে মোস্তফা, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মুহাম্মাদ তরিকুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আবু সুফিয়ান নোমান, দপ্তর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এতে প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মাদ নজরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণবিষয়ক সম্পাদক মুহাম্মাদ নূরে আলম নিরব, নারী শ্রমিক অধিকারবিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান ইমাম মুন্সি, তথ্য-প্রযুক্তি ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ সালিম, ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক মুহাম্মাদ শাহজাহান ভূইয়া, শিল্প ও কল-কারখানা শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল লতিফ, বস্ত্র ও গার্মেন্টস শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ শামিম খাঁন, নির্মাণ শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম, ট্রাক, কাভার ভ্যান ও ট্যাংকলরি শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ শহীদুল ইসলাম, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারীবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আইয়ুব আলী চৌধুরী, হকার্স শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেন ভূইয়া, রেলওয়ে শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, সড়ক পরিবহন শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাসুদুল ইসলাম, হোটেল-রেস্তরাঁ শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ জুয়েল, ডেকোরেটর ও ফার্নিচার শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আনিসুর রহমান, নৌ-শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ সানা উল্লাহ সরকার, সিএনজি ও হালকাযান চালকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল আজিজ, রিকশা ভ্যান ও অটোচালক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শাহাদাত হোসেন প্রধানিয়া, সদস্য মুহাম্মাদ আতিকুর রহমান, সদস্য মুহাম্মাদ আমিরুল হক, সদস্য মুহাম্মাদ সামছুল আলম (সাজু)।

সংগঠনের সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমানের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাওলানা নেছার উদ্দিন।

গাজী আতাউর রহমান বলেন, নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দায়িত্বশীলদেরকে ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্য থেকে মুক্তি দিতে ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।