শুনতে পাচ্ছি আইজিপি অস্ট্রেলিয়ায় বাড়ি কেনা শুরু করেছে: হাসনাত

বেনজীর-হারুনদের মতো দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির অস্ট্রেলিয়ায় বাড়ি কেনা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্থানের জিপিও মোড়ে গণসংযোগের কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ছাড়া কেউ চাই না ফকির আইজিপি পদে থাকুক। আওয়ামী লীগের আমলে এই আইজিপি পালিয়ে ছিল। দেশে ফিরিয়ে এনে এই পদে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বসিয়েছেন। এখানে একটি ক্ষমতার ব্যাপার আছে। আওয়ামী লীগের আমলে ছিল ‘আমরা প্রাইম মিনিস্টার ম্যান’ এখন আছে হোমমিনিস্টার ম্যান।
তিনি বলেন, আমরা দেখতে চাই সরকার কী ব্যবস্থা নেয়। যারা আবার ক্রসফায়ারকে ফিরিয়ে আনতে চাই তাদের একটায় শাস্তি উক্ত পদ থেকে অপসারণ। এই দুর্নীতিবাজ আইজিপিকে অবশ্যই অপসারণ করতে হবে।