আপনারা ভায়োলেন্স বেছে নিলে আমরাও বাধ্য হব: আসিফ

হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে নিজেরাও সেটা বেছে নিতে বাধ্য হবেন।
শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষ এনসিপিতে যোগ দেন। এ সময় বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদের আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।’
দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে পরপর ধর্ষণ ও নিপীড়নের ঘটনা প্রমাণ করে, এ দেশের নারীরা এখনও নিরাপদ নন।
এর আগে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই হামলা হয়েছে বলে দাবি করেন নাসীরুদ্দীন।
এই প্রসঙ্গ উপলক্ষে এমন হুঁশিয়ারি দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
