logo

মাহিন, আরিফ ও রনির নেতৃত্বে এনসিপির স্বেচ্ছাসেবক শক্তি

মাহিন, আরিফ ও রনির নেতৃত্বে এনসিপির স্বেচ্ছাসেবক শক্তি
মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ ও মহিউদ্দিন রনি (বাঁ থেকে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আহ্বায়কের দ্বায়িত্ব পেয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। সদস্যসচিব মনোনীত হয়েছেন দলটির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, যিনি রেল সংস্কার আন্দোলনের পরিচিত মুখ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়েছে।

উপরোক্ত কমিটেক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, স্বেচ্ছাসেবক শক্তির মূল কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা। পাশাপাশি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে সংগঠনটি।