logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানের নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করবে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলবেন।