কুমিল্লায় জামায়াত আমিরের জনসভার তারিখ পরিবর্তন

ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কুমিল্লায় সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সমাবেশের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ আয়োজন করা হবে।
এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, কুবির ভর্তি পরীক্ষার বিষয়টি বিবেচনায় এনে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীদের স্বার্থে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে।