logo

প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে, সেটি মিথ্যা। এটি হাইপার প্রোপাগান্ডার অংশ।

তিনি বলেন, আরাফাত রহমানকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতনের কারণে মারা যান তিনি। 

রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তিনি। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালান তিনি।