logo

ঢাকা ছেড়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা ছেড়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। 

রোববার (১৫ মার্চ) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। 

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন। 

 

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথম দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে সন্ধ্যায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শেষে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই ইতোমধ্যে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।