বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: জামায়াত আমির

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করে সরকারের সুযোগ ছিল জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার। কিন্তু সরকার তা না করে গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। শুধু তাই নয়, সরকারের গঠনমূলক সমালোচনা করা থেকে গণমাধ্যম মুখ ফিরিয়ে রেখেছে। ফলে জনগণের মাঝে গণমাধ্যমের গ্রহণযোগ্যতাও দিন দিন কমছে।
জামায়াত বাংলাদেশে সভ্য রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চায় জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে অতিরিক্ত কোনো সুবিধা জামায়াতের এমপিরা নেবেন না। পাশাপাশি এমপিদের বেতন বৃদ্ধির যে কোনো উদ্যোগের বিরুদ্ধেও অবস্থান নেবে জামায়াত।
