logo

ফেসবুকে হঠাৎ ‘ধর শালারে’ বার্তা, নেপথ্যে কী

ফেসবুকে হঠাৎ ‘ধর শালারে’ বার্তা, নেপথ্যে কী

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ধর শালারে’ লিখে পোস্ট করছেন নেটিজেনরা। বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এমন পোস্ট বেশি দিতে দেখা যাচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে দেওয়া এসব পোস্ট নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। অনেকেই বুঝতে পারছেন না এর নেপথ্যে কী?

জানা গেছে, এটা একটি অনলাইন ভিত্তিক গেম। এর পোস্টারে কার্টুন আঁকা। শিরোনাম ‘ধর শালারে’। নিচে লেখা রয়েছে—এবার দুর্নীতিবাজের থাকবে দৌড়ের ওপর’। কিন্তু নানাজনের নানা মন্তব্যের কারণে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান আজাদ ‘ধর শালারে’ ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্টে লিখেছেন ধর শালারে কনটেক্সের বিস্তারিত এই পেজে পাওয়া যাবে। চোখ রাখুন—https://www.facebook.com/share/1Af3ZABoRj/

এমন পোস্ট শত শত নেতাকর্মীকে দিতে দেখা যাচ্ছে। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।

আজ রাত ৮টার দিকে GenZs BD-পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে নেটিজেনদের সুখবরও দেওয়া হয়েছে। পেজ থেকে বলা হয়েছে, প্রতিদিন লিডারবোর্ডের ‌‘টপ থ্রি স্কোরার’ পাবে বিশেষ পুরস্কার। প্রথমজন ৫১০ টাকা, দ্বিতীয়জন ৩১০ এবং তৃতীয়জন ২১০ টাকা মোবাইল রিচার্জ পাবেন।

আবার কারও মতে, এসব পোস্টে কাউকে ‘ধরার’ ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবেও দেখছেন। তবে ছাত্রশিবিরের নেতাদের ধারাবাহিক ও সমন্বিতভাবে একই বার্তা পোস্ট করায় বিষয়টি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

হঠাৎ এই সমন্বিত অনলাইন তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আসন্ন ঘোষণাটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।