শেখ হাসিনা এখন ভারতের জন্য বোঝা: সারজিস
-be57c3-720x405.webp)
শেখ হাসিনা এখন ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাকে ভারতে রেখে বাংলাদেশের মানুষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ভারতের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক আস্থা অর্জন করা অসম্ভব। ফলে ভারত হয়তো তাকে অন্য কোনো তৃতীয় দেশ বা দ্বীপে পাঠিয়ে দেওয়ার পথ খুঁজছে।
সারজিস আলম আরও বলেন, অতীত অপরাধের দায় না নিয়ে কোনো রাজনৈতিক নেতার পলায়নপ্রবণতা কখনোই তার রাজনৈতিক সম্মান ফিরিয়ে আনতে পারে না।