জামায়াত আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানের অফিস থেকে রওনা করেন তিনি।
জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। তারপর রাত ৮টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড্ডা এলাকার বাসায় যাওয়ার কথা রয়েছে তার।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাতের জন্য এর মধ্যেই সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।