মির্জা ফখরুলকে সমমনা জোটের অভিনন্দন

সমমনা জোটের শীর্ষ নেতাকর্মীরা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধায় এক বার্তায় এ অভিনন্দন জানান জোটের শীর্ষে নেতকর্মীরা।
অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান ও সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড.ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান,বাংলাদেশের সাম্যবাদির (এম এল)সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ নুরুল ইসলাম, পিপলস লীগের সভাপতি এড.গরীবে নেওয়াজসহ প্রমুখ।
বার্তায় সমমনা জোট নেতাকর্মীরা বলেন, আগামী দিনের রাষ্ট্রের অভিভাবক হয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ৩৬ জুলাইয়ের পরবর্তী দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমমনা জোটের শীর্ষ নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


