logo

এবার ছাত্রদলে যোগ দিলেন গণবিশ্ববিদ্যালয়ের ভিপি মৃদুল

এবার ছাত্রদলে যোগ দিলেন গণবিশ্ববিদ্যালয়ের ভিপি মৃদুল

এবার গণবিশ্ববিদ্যালয় (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মৃদুল দেওয়ানকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আবদুর রশিদ জিতুসহ বিভিন্ন হলের ১১ জন ভিপি-জিএস বিএনপিতে যোগ দেন।

ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন।

আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগ দিলেও জাকসুর বিভিন্ন হলের নেতারা যোগ দেন ছাত্রদলে। তারা হলেন, শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। যদিও তারা যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদলে যোগ দিয়েছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।