আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদল সংঘর্ষ, হেলমেট পরে মাঠে যুবদল নেতা নয়ন
এশিয়া পোস্ট ডেস্ক

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষ চলাকালীন হেলমেট পরিহিত অবস্থায় ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে দেখা গেছে। এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বিপরীত দিকে থাকা ছাত্রশিবিরের নেতাকর্মীদের দিকে তেড়ে যান।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর থেকে দফায় দফায় চলা সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে দেখা গেছে। এদিকে সংঘর্ষ এড়াতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এরইমধ্যে যুবদল নেতা নয়নের হেলমেট পরিহিত একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে একটি সড়কে কয়েকজন মানুষের ভিড়ের মধ্যে হেলমেট পরিহিত অবস্থায় রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।
.png)
