যেভাবে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনি প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। সব রাজনৈতিক দল আজ থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে। এরই অংশ হিসেবে প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি তিন নেতার মাজার (শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সৈয়দ নজরুল ইসলাম) ও শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করছে। সকাল ১০টা নাগাদ এ প্রচার কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিন নেতার মাজার থেকে প্রচারণা শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হবে বলে জানা যায়। প্রচারণা কর্মসূচির এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।