আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য দীর্ঘ ২০ বছর পর রংপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভাষণ দেবেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান সড়কপথে রংপুরে যাবেন। প্রথমে বিকাল পৌনে চারটায় তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি যাবেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায়। বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জানা যায়, রংপুরে যাওয়ার পথে দুপুর ২টায় তিনি পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বিকেল ৫টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনি সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে তিনি বীরত্বপূর্ণ আত্মত্যাগ করেন। তার সেই অবিস্মরণীয় সাহসিকতার দৃশ্য সারা দেশে আন্দোলনে দাবানল ছড়িয়ে দিয়েছিল।