আর্জেন্টিনা খুব ভালোভাবে জিতবে: নাছির উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ দেখতে এসে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, আশা করছি আর্জেন্টিনা খুব ভালোভাবে জিতবে।
বুধবার (১৭ জুন) সকালে মেসির প্রথম গোলের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে মেসির গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। খেলা মাত্র শুরু হয়েছে। আরও ভালো কিছু দেখতে পাব।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আশা করছি মেসির গোলের বন্যা ফাইনাল পর্যন্ত থাকবে।
এ দিকে, খেলা শুরুর আগেই টিএসসি কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমর্থকদের ভিড়ে। দুই দলের সমর্থকরা উপস্থিত থাকলেও আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মেসির প্রথম গোলের পর সারজিস বলেন, আর্জেন্টিনার কনফিডেন্স ফিরে আসা দরকার, বুস্টআপ হওয়া দরকার। আশা করছি মেসির গোলের বন্যা ফাইনাল পর্যন্ত থাকবে।
এর আগে, আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচেই গোলের দেখা পান মেসি।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে আবার গোলের দেখা পান মেসি। ফলে আলজেরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে আছে মেসির দল।