আহত সাংবাদিককে দেখতে বার্ন ইউনিটে আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমার দেশ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ইমরান হোসেনকে দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান ।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পাঁচতলা ভবনের ভিআইপি কেবিন ৫০২ নম্বর কক্ষে স্বাস্থ্যের খবর নেন ও সাড়ে ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাজীপুরের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেনকে দেখেন ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আহত আমার দেশ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. ইমরান হোসেন জানান, ২৫ মার্চ ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে গাজীপুরের বড়বাড়ি এলাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় সেনাবাহিনী গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন। পরের দিন (২৬ মার্চ) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছি।
ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা ইমরান বর্তমানে গাজীপুরে ভাড়া বাসায় থাকেন এবং আমার দেশ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।