logo

শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এশিয়া পোস্টকে বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, মানবাধিকার সুরক্ষা, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।