logo
Advertisement

রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

এশিয়া পোস্ট নিউজ
রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফিরছেন।

গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন দলীয় সূত্র। মেডিক্যাল বোর্ডের পরামর্শে দেশে ফিরে তিনি পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।