মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
এশিয়া পোস্ট প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মাধ্যমে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে দলের সব জেলা ও মহানগর শাখাকে নিজ নিজ এলাকায় এই কর্মসূচি সফল করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) জাতীয় নাগরিক পার্টির সংগঠনটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী শাসনের সময়ে ঘটে যাওয়া গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দলের ঘোষিত এই কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার এবং একযোগে সমাবেশ আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।






