logo

বিএনপির সঙ্গে ‘নেগোসিয়েশন’ সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা: তাসনিম জারা

বিএনপির সঙ্গে ‘নেগোসিয়েশন’ সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা: তাসনিম জারা
ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেছেন, তার সঙ্গে বিএনপির কোনো ধরনের ‘নেগোসিয়েশন’ হয়েছে-এমন দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা।

সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তাসনিম জারা লেখেন, তার সম্পর্কে প্রচার করা হচ্ছে যে বিএনপির সঙ্গে তার ‘নেগোসিয়েশন’ হয়েছিল এবং তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। এসব দাবি ‘সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা’ বলে উল্লেখ করেন তিনি। আরও দাবি করছেন যে, যারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।

পোস্টে আরও লেখেন, আমি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো এ ধরনের কোনো আলোচনা করিনি।

যারা এ ধরনের তথ্য ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনো ঘটেনি।

তাসনিম জারা আরও লেখেন, এসব তথ্য ছড়ানোর উদ্দেশ্য হলো নিজেদের সুবিধামতো একটি বর্ণনা বা ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?