logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গাড়ি-বাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে এটা অবিশ্বাস্য: ডা. ফরহাদ হালিম

গাড়ি-বাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে এটা অবিশ্বাস্য: ডা. ফরহাদ হালিম
' আমরা বাংলাদেশি' মঙ্গলবার ডিআরইউতে "আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য" শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। ছবি: আমরা বাংলাদেশি

গাড়ি-বাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে এটা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

Advertisement

ফরহাদ হালিম ডোনার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিলো দল মত নির্বিশেষে সবার। সেসময় একেকদল একেকভাবে আন্দোলন করলেও জাতীয় ঐক্যের লক্ষ্যে ১ দফা দাবিতে সকলের ঐকমত্য হয়েছিল।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এখন তো বিএনপি ক্ষমতায় আছে। দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়? আমাদের সরকার তো তাকে ফেরত চায়। আপনি আসেন না! আপনার তো রায় হয়ে গেছে। এখন বাস্তবায়ন হবে চলে আসেন।

গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংসতার প্রসঙ্গে অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বলেন, এটা তো রাজনীতি হতে পারে না! প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ‘দিল্লী নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ‘। আমাদের মাঝে ভিন্নমত থাকবে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। জাতীয় ঐক্যের ক্ষেত্রে সকলকে নিয়ে ঐক্য চাই।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান! এটা কী মামা বাড়ির আবদার? ভারত সরকারকে বলবো- আপনার তাকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেন। বাংলাদেশে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। সীমান্তে যতই পাহারা বসান এবার কিন্তু অ্যাকশন হবে। এখন কিন্তু ফ্যাসিবাদের বিজিবি নেই।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা ঐক্যের প্রশ্নে কোনো বিভেদ চাইনা। বিরোধী দলকে বলবো আপনারা কথা-বার্তায় সতর্ক থাকবেন। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে কী লাভ? বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। সুতরাং এ নিয়ে নতুনভাবে বিতর্কের কিছু নেই। আপনারা বিএনপিকে আঘাত করতে গিয়ে শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ কিন্তু বড় বড় কথা বলছে!

তিনি আরো বলেন, আওয়ামী লীগের পলাতক নেতারা যতই যা বলুক না কেনো শেখ হাসিনা দেশে ফিরবেনা। সীমান্ত দিয়েও ফিরবেনা, সমুদ্র পথেও ফিরবেনা, আকাশ পথেও ফিরবেনা! ভারতকে ও মোদী সরকারকে বলবো- শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবে না। তাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়া হোক। আওয়ামী লীগকে ভারতে রাজনীতি করার বৈধতা দেওয়া হোক। আজকে গোপালগঞ্জে চুয়াত্তরের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরির আশংকা রয়েছে। সেখানে হাসিনাকে ফেরাতে নিজেরা নিজেরা এখন হানাহানিতে লিপ্ত। গোপালগঞ্জে স্কুল, পেট্রোলপাম্প খুলছেনা। অতএব গোপালগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকবেন? নাকি দুর্ভিক্ষ ডেকে আনবেন?

আমরা বাংলাদেশি সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বিএনপি নেতা মোমিনুল আমিন, সাংবাদিক সাঈদ খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনো আপস নেই। শর্ত দিয়ে কোনো ঐক্য হয়না। এখন সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গোপালগঞ্জের আওয়ামী লীগের তীর্থস্থান গুড়িয়ে দিতে হবে। সেখানে দেশের সকল সন্ত্রাসীদের জড়ো করে তান্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। তিনি বলেন যারা আওয়ামী লীগের পক্ষে এখনো সাফাই গাইছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেন হুদা। মেসেজ ইজ লাউড় এন্ড ক্লিয়ার এনাফ ইজ এনাফ পতিত স্বৈরাচার প্রতিরোধে বাংলাদেশ পন্থীদের জাতীয় ঐক্যের বিকল্প নেই।