logo

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট করা হবে: তারেক রহমান

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট করা হবে: তারেক রহমান

আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল একইভাবে ২৪ এর জুলাই যোদ্ধারাও লড়েছে। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো জুলাই যোদ্ধাদের জন্য আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব।

 

এর আগে সভায় জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন।