ফ্যাসিবাদ আর গণতন্ত্র, একসঙ্গে চলে না: সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে সারজিস লেখেন, ‘ফ্যাসিবাদ আর গণতন্ত্র, একসঙ্গে চলে না।’। আরেক পোস্টে তিনি লেখেন, ‘চুপ্পু মাস্ট গো’। এদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণের ঘণ্টাখানেক পরে তিনি এই পোস্ট করেন।
এর আগে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াক আউট করেছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা। এ সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন, ‘গেট আউট চুপ্পু’।