logo

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
ছবি : এশিয়া পোস্ট

প্রায় এক মাস পর চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ আছেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

তারও আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেতার পর অসুস্থ হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়া দীর্ঘ প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস।

গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তঃক্ষরণ হয়েছে। পরে দ্রুত অস্ত্রোপচার করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।