logo
Advertisement

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুলাইয়ের আকাঙ্ক্ষা, আত্মমর্যাদা ও সংস্কারের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনটি এমন আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল ১২ ফেব্রুয়ারি দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী আমলের বিতর্কিত ‘ডামি’ ও ‘নিশিরাতের’ নির্বাচনি অধ্যায়ের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাইয়ের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল ছাত্র-জনতার প্রতি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম ও শহীদ ওসমান হাদির আকাঙ্ক্ষিত ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে যেকোনো যোগ্য প্রার্থীকে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা, আত্মমর্যাদা ও সংস্কারের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মনে রাখতে হবে, যে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো শহীদ ও আহতদের রক্ত ঝরেছে, সেই অভ্যুত্থান কেবল ব্যক্তি থেকে ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যই হয়নি; বরং জুলাইয়ের মূল লক্ষ্যই ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যদিও অভ্যুত্থানোত্তর গত দেড় বছরে সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হয়নি, তবুও ছাত্র-জনতার সামনে দেশ পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। অর্থাৎ দেশের ভবিষ্যৎ নির্ধারণ এখন ছাত্র-জনতার হাতেই। তাই সেই পরিবর্তনের লক্ষ্যে সকল ছাত্র-জনতাকে অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’-কেই জয়ী করতে হবে।

এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীককে ‘না’ বলার আহ্বান জানান।