Advertisement

বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবন আরও দুর্বিষহ করবে: খেলাফত মজলিস

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবন আরও দুর্বিষহ করবে: খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত

বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে আরও দুর্বিষহ অবস্থার সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। একইসঙ্গে এই দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া সঞ্চালন চার্জ ২৩. ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরও দুর্বিষহ অবস্থার সৃষ্টি করবে।

বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে বলে মনে করেন তারা। তাদের দাবি, এই মূল্য বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

সরকারের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্য কমানো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মাধ্যে আনার দাবি জানান তারা।