logo

১২ কেজির এলপিজি আগেই ২৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, অভিযোগ আসিফ মাহমুদের

১২ কেজির এলপিজি আগেই ২৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, অভিযোগ আসিফ মাহমুদের
বক্তব্য রাখছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: এশিয়া পোস্ট

বাজারে ১২ কেজির এলপিজি আগেই ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ১৩ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘১২ কেজির সিলিন্ডার প্রতি ২২৩ টাকা দাম বাড়িয়ে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ২০৬০ টাকা। অথচ বাজারে আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকা করে।’

এর আগে, বাজারে অস্থিরতার মধ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে সরকার।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানায়, সোমবার রাত ৮টার পর থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

একই আদেশে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস সেপ্টেম্বর মাস প্রতি লিটারের দাম ছিল ৭৩ দশমিক ০৯ টাকা। পাশাপাশি বাড়ানো হয়েছে বিক্রেতাদের কমিশনও।

গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অস্থির হয়ে পড়েছে এলপিজির বাজার। আন্তর্জাতিক বাজারদর ঊর্ধ্বমুখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এতে করে ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০-২৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট