logo
Advertisement

বাঁধনের ওপর হামলাকারীদের কঠোর হাতে দমন করা হবে: ছাত্রদল সভাপতি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাঁধনের ওপর হামলাকারীদের কঠোর হাতে দমন করা হবে: ছাত্রদল সভাপতি
আজমেরী হক বাঁধন (বাঁয়ে) ও রাকিবুল ইসলাম রাকিব। ছবি: কোলাজ

ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, অভিনেত্রীর ওপর হামলাকারীদের কঠোর হাতে দমন করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিন।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, ‘ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা

আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি লেখেন, ‘একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি। সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনও সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না।’

হামলাকারীদের কঠোর হাতে দমন করা হবে জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।