logo
Advertisement

‘পাঁচ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘পাঁচ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব’
ফজলে হুদা বাবুল। ছবি: সংগৃহীত

গত ১৭ বছরে আমার পাঁচ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব এবং আর কোনোদিন রাজনীতি করব না বলে চ্যালেঞ্জ ছুড়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের 'আলাপন' অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।

দুর্নীতি নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর চ্যালেঞ্জ প্রসঙ্গে ফজলে হুদা বাবুল বলেন, একজন রাজনীতিবিদের জন্য সততা হওয়া উচিত ন্যূনতম যোগ্যতা। এটি আলাদা করে প্রচার করার মতো কোনো বিষয় নয়।

তিনি বলেন, জনগণের সেবক হিসেবে রাজনীতিবিদের সৎ থাকা বাধ্যতামূলক। একজন মুসলমান যেমন নামাজ পড়া ফরজ মনে করেন, একজন রাজনীতিবিদের ক্ষেত্রেও সততা ঠিক তেমনই একটি পালনীয় বিষয়।

তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, তার নির্বাচনি এলাকায় গত ১৭ বছরে তিনি যদি বিন্দুমাত্র অনৈতিক সুবিধা নিয়ে থাকেন, তবে তিনি রাজনীতির ময়দান ছেড়ে দেবেন।

তিনি আরও বলেন, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জন্য কাজ করা, নিজের ভাগ্য পরিবর্তন নয়।

ফজলে হুদা বাবুল জানান, ব্যক্তিগত জীবনে তিনি উচ্চ বেতনে চাকরি করে সৎ উপায়ে অর্থ উপার্জন করেছেন এবং সেই টাকা থেকেই তিনি গত ১৭ বছর দলীয় নেতাকর্মীদের মামলা ও জামিনের খরচ বহন করেছেন।