শ্রমিকরাই দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চালিকাশক্তি: জমিয়ত

শ্রমিক সমাজের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি বলে জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ কথা জানান।
বিবৃতিতে তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তারা সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব সমাজ গঠনে জমিয়ত সর্বদা সোচ্চার থাকবে বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা।
মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।