logo
Advertisement

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর
বিএনপির লোগো

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন আগ্রহী প্রার্থীরা। পরদিন ১৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা নেয়া হবে। এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের (দলের জাতীয় স্থায়ী কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।