logo

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা, শহীদদের জন্য দোয়া

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা, শহীদদের জন্য দোয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা দিবসের এই দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার।

এর আগে ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।