রাজনৈতিক দলে গণতন্ত্র না থাকলে দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে: দিলারা চৌধুরী
-0af2e3-720x405.webp)
যে রাজনৈতিক দল নিজেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে না, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কাঠামোর মধ্যে ন্যূনতম গণতন্ত্রেরও কোনো চর্চা নেই।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপনে এসে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, দলগুলো পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে। দলের অভ্যন্তরে নেতার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের কোনো কথা বলার পরিবেশ নেই। ফলে মাঠপর্যায়ের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছাতে পারে না।
তিনি আরও বলেন, অগণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় এলে নিজেদের ঘনিষ্ঠ সহযোগী শক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকে। ফলে ক্ষমতার দলবদল হলেও রাষ্ট্রীয় ক্ষমতা ও শাসনের অগণতান্ত্রিক চরিত্রে কোনো গুণগত পরিবর্তন আসে না।