logo
Advertisement

গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে ইতিহাসে বিশ্বাসঘাতক হবে বিএনপি: মামুনুল হক

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে ইতিহাসে বিশ্বাসঘাতক হবে বিএনপি: মামুনুল হক
১১ দলীয় ঐক্যের লংমার্চ পূর্ব সমাবেশে কথা বলছেন মামুনুল হক। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। ছবি: মামুনুল হকের প্রেস উইং

গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হলে ইতিহাসের পাতায় বিএনপি বিশ্বাসঘাতক দল হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (বিকেএম) আল্লামা মামুনুল হক। তিনি বলেন, মদিনার ইসলামের কথা বলে মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে হলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আল্লামা মামুনুল হক বলেন, বর্তমান সরকারকে সতর্ক করার জন্যই আমরা লংমার্চের এই কর্মসূচিতে নেমেছি। আমাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। আমি আল্লাহর রাসুল (সা.)-এর সিরাত ও জীবন অধ্যয়ন করে দেখতে পেরেছি, আল্লাহর নবী সবচেয়ে বেশি যে অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন, সেটা হলো গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা।

লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান থেকে শুরু করে তাদের দল ও তাদের দোসরদের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, আমরা বলতে চাই, আজ ১১ দল দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করছে। আমরা হরতালে যাইনি, অবরোধে যাইনি। জনদুর্ভোগ লাঘবে আমাদের কর্মসূচিতে নজিরবিহীনভাবে তার প্রতি লক্ষ্য রেখেছি।

১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে বিকেএমের আমির বলেন, ১১ দল বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে এক নতুন মাইলফলক তৈরি করবে। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমাদের সংগ্রাম হবে গণসম্পৃক্ত। গোটা বাংলার কোটি কোটি জনতাকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায় করতে ব্যর্থ হয়, তাহলে সেই আন্দোলন আরও বেগবান হবে।