logo

নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে। 

বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের যোগ দেবেন। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা কেন্দ্রীয় নেতাদের। 

সমাবেশে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও থাকবে।