logo

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর
এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

চাঁদাবাজির বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি উন্মুক্ত করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশর্ট
এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশর্ট

তিনি আরও জানান, চাঁদাবাজি বন্ধ ও তা প্রতিরোধের উদ্দেশ্যে আজ বিকেল ৪টায় বাংলামোটরে বিশেষ এই ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে নাগরিক পার্টির এই নেতা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’