logo

জাতীয় ছাত্রশক্তির সব পদ থেকে তোফাজ্জেলের পদত্যাগ

জাতীয় ছাত্রশক্তির সব পদ থেকে তোফাজ্জেলের পদত্যাগ
তোফাজ্জেল হোসাইন। ছবি: তোফাজ্জেল হোসাইনের ফেসবুক থেকে নেওয়া

জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তোফাজ্জেল হোসাইন। একই সঙ্গে শুক্রবার (২৭ নভেম্বর) থেকেই তার পদত্যাগ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

Advertisement

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এনসিপি যাত্রা শুরু করে। সংগঠনের লক্ষ্য ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।

তোফাজ্জেল হোসাইন জানান, একটি দুর্ঘটনার পর শারীরিক ও ব্যক্তিগত বাস্তবতা এবং বর্তমান কর্মব্যস্ততার কারণে সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে সংগঠনের সঙ্গে পথচলায় সহযোগিতা ও ভালোবাসা প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তোফাজ্জেল। পাশাপাশি পদ-পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ, মানুষের কল্যাণ ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট