নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
রোববার (১৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ঢাকা-৮ আসনকে সবার জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনায় আবারও একটি প্রাণ ঝরে গেল। এভাবে মানুষের জীবন অকাতরে চলে যাওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি লেখেন, আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, ঢাকা-৮ আসনসহ সমগ্র দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।