১৭ বছরের আবর্জনা দূর করতে অন্তত ছয় মাস লাগবে: খোকন

১৭ বছরের আবর্জনা এবং প্রশাসনের দলীয়করণ দূর করতে অন্তত ছয় মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, যোগ্য ব্যক্তিদের প্রশাসনে সুযোগ করে দেওয়ার মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ১৭ বছরের আবর্জনা এবং প্রশাসনের দলীয়করণ দূর করতে অন্তত ছয় মাস সময় দেওয়া প্রয়োজন। বিগত সরকার পুরো দেশকে নিজের ইশারায় চালাতে চেয়েছিল এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল।
তিনি বলেন, যোগ্য ব্যক্তিদের প্রশাসনে সুযোগ করে দেওয়ার মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে। সেখানে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতির স্থান থাকবে না।
আনিসুর রহমান খোকন বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে একটি বড় ধরনের পটপরিবর্তন হয়েছে এবং মানুষের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। যারা বলছেন শুধু ক্ষমতার কেন্দ্র পরিবর্তন হয়েছে, কিন্তু সংস্কৃতি বদলায়নি, তারা পরিস্থিতির গভীরে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীরা কখনোই সাধারণ মানুষের সঙ্গে এইরকম কোনো অন্যায় আচরণ করবেন না। মানুষকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান বলেও তিনি উল্লেখ করেন।




