জেডিপির ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা, নেতৃত্বে রাহাত-সাব্বির

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইমরান হোসেন রাহাতকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মাহতাব হোসেনকে (সাব্বির) সদস্য সচিব এবং জহিরুল ইসলাম অমিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রের আদর্শে রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) দলের প্রধান সংগঠক মো. আহসান উল্লাহর সুপারিশক্রমে কেন্দ্রীয় আহ্বায়ক নাঈম আহমাদ ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম সুমনকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে তানিশা ইসলাম নীলাকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-মামুন ও আরিফুল হক চৌধুরী। যুগ্ম সদস্য সচিব হয়েছেন ডা. মো. শিহাব উদ্দীন আহমদ ও সোহরাব আলী।
এ ছাড়া কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে মো. আল-আমিন এবং দপ্তর সম্পাদক হিসেবে ইভান হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন, ইমরান আহমেদ, দিদারুল ইসলাম, তাওহিদ খান, ইমরান হোসেন, ইব্রাহীম সিফাত, আবদুল্লাহ আল নোমান ও হাফেজ শফিকুল ইসলাম।
জেডিপির প্রধান সংগঠক আহছান উল্লাহ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রের আদর্শকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কমিটির নেতারা কার্যকর ভূমিকা রাখবেন।