দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এর আগে সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিইসির সঙ্গে বৈঠকে বসবে দলটির একটি প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে।
যেখানে আরও রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।