logo

বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত
বিএনপির লোগো। ছবি : উইকিডিপিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের চলমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, আজই মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।