logo
Advertisement

ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার বিচার না হলে ক্ষোভ বাড়বে: চরমোনাই পীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার বিচার না হলে ক্ষোভ বাড়বে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলনের নিয়মিত সভায় কথা বলছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার দলের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে যুব আন্দোলনের নেতাকে হত্যা এবং দেশব্যাপী সন্ত্রাস-চাঁদাবাজির বিস্তারে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, এই সন্ত্রাসী ও তার দলবলের শাস্তি প্রদানে উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) ইসলামী আন্দোলনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। রাত ৯টার দিকে এলাকার বহু দিনের কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে মুজাহিদুল ইসলাম বুলবুলের ওপরে হামলা করে। এই সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির বহু অভিযোগ আছে। তার বিরুদ্ধে মামলাও আছে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও তাদের শাস্তিপ্রাপ্তির বিষয়ে ইসলামী আন্দোলনসহ জাতি সন্দিহান বলে জানান তিনি। সরকারকে সতর্ক করে তিনি বলেন, এই সন্ত্রাসী ও তার দলবলের শাস্তি প্রদানে উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে। সরকারকে সতর্ক করে বলব, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক মো. আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার শেখ মারুফ প্রমুখ।