logo

প্রশ্নফাঁস নিয়ে বিএনপির লোকজনকে ‘খোঁচা’ নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রশ্নফাঁস নিয়ে বিএনপির লোকজনকে ‘খোঁচা’ নাসীরুদ্দীন পাটওয়ারীর
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক থেকে নেওয়া

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে বিএনপির লোকজনকে ‘খোঁচা’ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টা ৩৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। এশিয়া পোস্টের পাঠকদের জন্য ওই নিচে হুবহু তুলে ধরা হলো-

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন?

ভাই, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার, সব দখল করে ফেললে। ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস, জায়গা-জমি দখল, এসবের পর এবার কি চাকরির বাজারটাও নষ্ট করবে?

দেশ চালাতে হলে অন্তত চাকরির বাজারটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখ। মেধার বদলে দলীয় পরিচয়, যোগ্যতার বদলে তদবির আর পরীক্ষার বদলে প্রশ্নফাঁস চলতে থাকলে দেশ চলবে কীভাবে?

এতটুকু দূরদর্শিতা না থাকলে একসময় নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবে। নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো অবস্থা হবে।

আমরা চাই, সব পরীক্ষা হোক প্রশ্নফাঁস মুক্ত, নিয়োগ হোক কোটার অপব্যবহার ও দলীয়করণমুক্ত। আর চাকরি হোক মেধা ও যোগ্যতার ভিত্তিতে। চাঁদাবাজি নয়, দখলদারত্ব নয়, প্রশ্নফাঁস নয়, আমরা চাই যোগ্যতার মর্যাদা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।